পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

ইন্দিরা জমানার জরুরী অবস্থা কালে অনেক সাংবাদিককে জেলে পাঠানো হলেও তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ প্রবীণরা মনে করতে পারছেন না। বস্তূত মোদি- শাহ- আদানি-আম্বানিদের রাজত্বে দীর্ঘতর অঘোষিত জরুরি অবস্থা চলছে। এই মুহূর্তে পরঞ্জয়ের মতো প্রবীণ ও মনপ্রিতের মতো তরুণ সাংবাদিকদের পাশে দাঁড়ানো নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। স্বাধীনচেতা সাংবাদিকরা আজ বিপন্ন। লিখলেন প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ রায়।

Read more


নিউজ ক্লিক কিন্তু হঠাৎ গজিয়ে ওঠা নিউজ পোর্টাল নয়। এদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। নিউজ ক্লিক একটি স্বাধীন মিডিয়া হাউস যারা সমালোচনামূলক সাংবাদিকতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে বরাবর। যাদের অন্যতম বড় কৃতিত্ব হল, গোদি মিডিয়া যখন কৃষক আন্দোলন সম্পর্কে নীরব, তারা তখন ঐ আন্দোলনের প্রায় প্রতিদিনের বিবরণী দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবার বোঝা যাচ্ছে অমিত শাহের দিল্লি পুলিশ, কেন ভোর না হতেই, পৌঁছে গিয়ে নিউজ ক্লিকের দরজায় কড়া নেড়েছিল?

Read more


আজকের দিনে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর সংবাদপত্র যখন ডিম থেরাপিকে জনরোষ বলে সমর্থন করে, ধর্ষণের ঘটনার রাজসাক্ষীকে যখন রাতের অন্ধকারে এনকাউন্টার করে হত্যা করা হয়; তখন মুখে কুলুপ এঁটে রাখা সংবাদমাধ্যমকে প্রশ্ন করতে শেখায় গৌরীর মতো মহিলা সাংবাদিকেরা। গৌরী লঙ্কেশদের মৃত্যু হয় না। যেখানে যত শ্রমিক-কৃষক আন্দোলন করছে, ছাত্ররা প্রতিবাদে রাজপথে নামছে, শাসকের মারের প্রতিবাদে গলা তুলছে, তাদের সবার কন্ঠস্বর হয়ে আছে গৌরী লঙ্কেশ।

Read more